সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

শেরপুর সদর হাসপাতালে দালালকে পাঁচ মাসের কারাদণ্ড

‎জান্নাতুল বাকী, শেরপুর

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ২০:৩১

শেয়ার

শেরপুর সদর হাসপাতালে দালালকে পাঁচ মাসের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

‎শেরপুর সদর হাসপাতালে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

‎‎সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে শেরপুর সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

‎‎অভিযানকালে দালাল হিসেবে অভিযুক্ত খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুল (২৭), পিতা- আব্দুল হান্নান, সাং- দুর্গানারায়ণপুর, থানা ও জেলা- শেরপুরকে আটক করা হয়।

‎‎পরে ভ্রাম্যমাণ আদালতে দালালকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ দিনের কারাদণ্ড দেয়া হয়।

‎‎ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ জেল হাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close