সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

বারহাট্টায় বন্ধকী জমি না জানিয়ে অন্যত্র বন্ধক ও রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

ওমর ফারুক,নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৮:১২

শেয়ার

বারহাট্টায় বন্ধকী জমি না জানিয়ে অন্যত্র বন্ধক ও রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় বন্ধকী জমি না জানিয়ে অন্য জায়গায় বন্ধক দেয়া ও চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। গত ১৩ আগস্ট উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

থানায় দেয়া অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায় সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের তরিকুল আলমের ছেলে শাহ আলম একই এলাকার হারুন অর রশীদের কাছ থেকে ৫ লাখ টাকার জমি বন্ধক রাখেন।কিন্তুু অভিযুক্ত হারুন অর রশীদ ভুক্তভোগীকে না জানিয়ে টাকা পরিশোধ না করেই উক্ত জমি অন্য জায়গায় বন্ধক দেয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে শাহ আলম প্রতিবাদ করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। গত ১৩ আগস্ট অভিযুক্ত শাহ আলম ভুক্তভোগীর পথ আটকে রেখে মারধর করে।

ভুক্তভোগীর প্রতিবেশী রেনুজা আক্তার জানান হারুন অর রশীদ ভালো মানুষ নয়। তার কাজই হল এক জমি দশ জায়গায় বন্ধক দেয়া। শাহ আলম ৮০ শতাংশ জায়গা ৫ লাখ টাকায় হারুন অর রশীদের কাছ থেকে বন্ধক নিয়েছে। এখন শাহ আলমের বন্ধকের টাকা পরিশোধ না করেই জমির দখল নিতে চাই।রাস্তা আটকে দেয়। আমরা এমন বাজে মানুষের বিচার চাই।

বিষয়টি জানতে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মল্লিকপুর গ্রাম থেকে একটা অভিযোগ পেয়েছি। এটার তদন্ত চলছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close