সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৫:৪৩

শেয়ার

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পরিত্যক্ত ভবনটি পরিষ্কার করতে গিয়ে মরদেহটি দেখতে পান এক আনসার সদস্য। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। দীর্ঘদিন মরদেহটি ঝুলন্ত অবস্থায় থাকায় তা অর্ধগলিত হয়ে গেছে।

মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।



banner close
banner close