সোমবার

১৭ আগস্ট, ২০২৬ ২ ভাদ্র, ১৪৩৩

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

শরিফুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৪:১১

শেয়ার

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

রবিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ওই নারীকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



banner close
banner close