বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পালরদী গ্রামে পুকুরে ডুবে মোসাঃ সেলিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেলিনা বেগম ওই এলাকার বাসিন্দা মোঃ বাবুল সরদারের ছেলে মোঃ রাকিব সরদারের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে হাঁস খুঁজতে বাড়ি থেকে বের হন সেলিনা বেগম। এরপর কয়েক ঘণ্টা পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলে শিশু মোহাম্মদ তানভীর ফুটবল খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নামে। পানিতে নামার পর হঠাৎ তার পায়ের সঙ্গে সেলিনা বেগমের চুল আটকে যায়। এতে ভয় পেয়ে তানভীর চিৎকার করে বিষয়টি জানায়। তার চিৎকার শুনে সেলিনা বেগমের বড় ছেলে মোঃ তানজিল সরদারসহ স্থানীয় লোকজন দ্রুত পুকুরে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তার মায়ের মরদেহ দেখতে পান।
গৌরনদী মডেল থানার এসআই আরিফকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উত্তর পালরদী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:








