সাভারে একটি নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনার পর থেকে বাড়িওয়ালা পলাতক রয়েছে।
পুলিশ জানায়, রহিম মিয়া নামের ওই রাজমিস্ত্রি এমারতের পাঁচতলা বাড়িতে সেফটি ছাড়াই কাজ করছিলেন। এসময় সেফটি ছাড়া কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনার পর থেকে বাড়িওয়ালা এমারত গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে এলাকাবাসী। স্থানীয়রা সেফটি ছাড়াই কাজ করায় বাড়িওয়ালা এমারতের কঠোর শাস্তি দাবী করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ঘটনা স্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








