মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

আখাউড়ায় অটোরিক্সায় ৪০ লিটার দেশীয় মদ: মাদক কারবারি গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৭:৩২

শেয়ার

আখাউড়ায় অটোরিক্সায় ৪০ লিটার দেশীয় মদ: মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাটারিচালিত অটোরিক্সায় করে দেশীয় তৈরি মদ বহনের সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অটোরিক্সা থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল শান্তিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিক্সা থেকে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে অটোরিকশায় থাকা মো. রিয়াজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রিয়াজ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কামালপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত দেশীয় তৈরি মদ ও অটোরিক্সা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।