রবিবার

১৬ আগস্ট, ২০২৬ ১ ভাদ্র, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ‘জুয়েল ওরফে ব্যাঙা জুয়েল’ গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৪:১৭

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ‘জুয়েল ওরফে ব্যাঙা জুয়েল’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউল আমিন জুয়েল ওরফে ‘ব্যাঙা জুয়েল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, জিয়াউল আমিন জুয়েল শহরের মেড্ডা এলাকার বাসিন্দা।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বাংলা এডিশনকে জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জিয়াউল আমিন জুয়েল ওরফে ব্যাঙা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সরাইল ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



banner close
banner close