শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

গ্যাস সংকটে চট্টগ্রামের কদমতলীতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১৮:২৬

শেয়ার

গ্যাস সংকটে চট্টগ্রামের কদমতলীতে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কদমতলী এলাকায় গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

শনিবার দুপুর দুইটা থেকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিকেল চারটার দিকে পুলিশ চালকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা সিএনজি অটোরিকশায় গ্যাস পাচ্ছেন না। অথচ সরকারি গাড়ি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে ক্ষোভে সড়কে নেমেছেন তারা।

চালকেরা জানান, গ্যাসের জন্য ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। একেকটি গাড়িকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এরপরও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের আয় বন্ধ হয়ে গেছে।

শহিদুল ইসলাম নামে এক চালক বলেন, ‘সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস পাব কি না, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা গাড়ি চালিয়ে সংসার চালাই। সারাদিন যদি গ্যাসের জন্য বসে থাকতে হয়, তাহলে পরিবারের খরচ কীভাবে চালাব?’

জাহাঙ্গীর আলম নামে আরেক চালক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না। অথচ সরকারি গাড়ি ও বিশেষ মানুষের গাড়ি এলে দ্রুত গ্যাস দেয়া হচ্ছে বলে আমরা দেখছি। আমাদের জন্য যদি গ্যাস না থাকে, তাহলে তাদের গাড়িতে কীভাবে গ্যাস দেয়া হয়— এটা কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে।



banner close
banner close