শনিবার

১৫ আগস্ট, ২০২৬ ৩১ শ্রাবণ, ১৪৩৩

জয়পুরহাটে চোর সন্দেহে ডেকে নিয়ে নির্যাতন নিহত ০১ আহত ০১

মোঃ আব্দুল হাই, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ১৩:৫৬

শেয়ার

জয়পুরহাটে চোর সন্দেহে ডেকে নিয়ে নির্যাতন নিহত ০১ আহত ০১
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। এতে বাদশা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় মাইদুল নামের অপর এক যুবককে উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি রাস্তার মাঠের পাশে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ক্ষেতলাল থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে জীবিত উদ্ধার করে।

নিহত বাদশা আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে এবং আহত মাইদুল একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাঁদের ডেকে নিয়ে একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখে। সেখানে তাঁদের ওপর বেধড়ক মারধর ও অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে দুজন অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাঁদের মাঠের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এবিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে। এছাড়াও কোনো কারণ থাকলে সেটিও পুলিশ উদঘাটন করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।



banner close
banner close