মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

চুনারুঘাটে আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান মানিক গ্রেপ্তার

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২১:১৮

শেয়ার

চুনারুঘাটে আওয়ামী লীগের নেতা চেয়ারম্যান মানিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে উপজেলার পাকুড়ীড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিক সরকারের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।