মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৯:৪৭

শেয়ার

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট
ছবি সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে ইউনিটটিতে হঠাৎ ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামত শেষ করে ইউনিটটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে প্রতিদিন প্রায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল। এর আগে গত ৩১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রয়োজনীয় মেরামত শেষে ২ আগস্ট এটি আবার চালু করা হয়েছিল।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে। এই ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই পুরোপুরি বন্ধ রয়েছে।