শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

সিরাজগঞ্জে সাংবাদিক মৃণাল সরকার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৯:২৭

শেয়ার

সিরাজগঞ্জে সাংবাদিক মৃণাল সরকার গ্রেপ্তার
ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশের সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নিজ বাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মৃণাল সরকার মিলু দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মৃণাল সরকার মিলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে সাংবাদিক মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পরিবারের দাবি, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় জড়ানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পেশাদার সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন বলেও দাবি পরিবারের।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।



banner close
banner close