শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় মদের চালানটি উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় থাকা ১৬৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত মদের চালানের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ, চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








