বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ২০:১২

শেয়ার

মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার সন্ধ্যা ৬:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার শ্রীরামপুর সাকিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নাহিদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাজারপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। র‍্যাব জানায়, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা মাদক মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

র‍্যাবের তথ্যমতে, মামলাটি সদর মডেল থানার মামলা নং-৪৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭। মামলাটির জিআর (সাজাপ্রাপ্ত) নম্বর ৬৪৫/১৭ এবং ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯(খ) ধারায় এটি দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর নাহিদ মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close