সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ঝড়ের কবলে নৌকাডুবি, হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১২:০৪

শেয়ার

ঝড়ের কবলে নৌকাডুবি, হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে মাসুদ কাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কৃষিলোঙ্গা হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ কাজী পৈলারকান্দি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সালাউদ্দিন কাজীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে মাছ ধরার জন্য একা নৌকা নিয়ে কৃষিলোঙ্গা হাওরে যান মাসুদ কাজী। মাছ ধরার সময় হঠাৎ ঝড় শুরু হলে তীব্র বাতাসের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে পানিতে তলিয়ে যান তিনি।

দীর্ঘ সময়েও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয়রা হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বুধবার কৃষিলোঙ্গা হাওরের পানিতে মাসুদ কাজীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারটি অত্যন্ত অসচ্ছল হওয়ায় মানবিক বিবেচনায় তাদের জরুরি আর্থিক সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অনুরোধ পাঠানো হয়েছে।



আরও পড়ুন: