বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

মেঘনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড

আতিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ২১:২৩

শেয়ার

মেঘনা নদী থেকে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ ব্যক্তিকে আটক করে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন ও বহন কাজে ব্যবহৃত ১ টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করা হয়।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- রাহাত, মো: আলামিন, হৃদয়, কামাল, আবুল কাসেম, মো: ফুরকান মিয়া, আওলাদ হোসেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইন ৪০ (চল্লিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close