বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক কমিটি গঠন

‎বিবি মরিয়ম, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ২০:৪৪

শেয়ার

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে তিন মাস মেয়াদি নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎‎​বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক সার্কুলারে এই অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

‎ঘোষিত সার্কুলার অনুযায়ী, ১২ আগস্ট থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত মেয়াদে এই কমিটি তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

‎নবনির্বাচিত এই কমিটিতে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমকে পদাধিকারবলে চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

‎এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আছিফ চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীর আলম দায়িত্ব পেয়েছেন।

‎কমিটির অন্য সদস্যরা হলেন- ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, মো. রায়হানুল আনোয়ার রাহী, ডা. ইফতেখার মো. আদনান, ড. মো. মিনহাজুল আলম, জাহাঙ্গীর আলম বাবর এবং কে এম ইমরান এমি।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রেড ক্রিসেন্ট সোসাইটির গঠনতন্ত্র অনুসরণ করে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। নির্ধারিত এই তিন মাসের মধ্যে চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।



banner close
banner close