সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

মহেশপুর,প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৯:২৯

শেয়ার

মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. আমিরুল ইসলাম।

বক্তব্যে তিনি যুবসমাজকে দেশের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দেশের তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মো. আমিরুল ইসলাম বলেন, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে তরুণদের দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আরও পড়ুন: