বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

ভাসুরের হাতে গৃহবধু ধর্ষণ, থানায় মামলা এক বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি ভুক্তভোগী

সাভার,প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৯:২৫

শেয়ার

ভাসুরের হাতে গৃহবধু ধর্ষণ, থানায় মামলা এক বছর পেরিয়ে গেলেও বিচার পায়নি ভুক্তভোগী
ছবি: বাংলা এডিশন

আশুলিয়ায় নিজ বাসায় ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর ভাসুর মো. রবিনের বিরুদ্ধে। এ ঘটনা এক বছর পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ । আশুলিয়া থানায় ৩১/০৮/২০২৫ইং তারিখে ১২৫ নং মামলা দায়েরের পর প্রায় এক বছরে বিচার না পাওয়ায় নিরাপত্তাহীনতা ও হতাশায় দিন কাটাচ্ছেন ভিকটিম ভুক্তভোগী ও তাঁর পরিবার।

ভুক্তভোগীর থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,২০২৫ সালের ৫ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে জরুরি কথা বলবে বলে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার নিজ বাসায় ওই গৃহবধূকে ডেকে নেন তাঁর ভাসুর মো. রবিন। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভিকটিম ভুক্তভোগী নিজেই।

এই ভাসুর কর্তৃক ধর্ষণের ঘটনার পরপরই বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান ভিকটিম ভুক্তভোগী। তবে তাঁর অভিযোগ, এ ঘটনার পর একটি প্রভাবশালী মহল আপোষ-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এতে কোনো সুরাহা না হওয়ায় বিচার পাওয়ার আশায় আশুলিয়া থানায় মামলা করার জন্য লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর দাবি, তাঁর লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হলেও দীর্ঘ এক বছরেও অভিযুক্ত রবিনকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত এই অভিযুক্তকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী নারী বলেন, “এক বছর ধরে বিচারের আশায় বিভিন্ন মহলে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, তবুও বিচার পাইনি, এটা মানবাধিকার লঙ্ঘন আর মানবাধিকার লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। থানায় লিখিত অভিযোগ দিয়ে মামলা হলেও এখনো পুলিশ আসামিকে গ্রেপ্তার করেনি।” এটা রহস্যজনক।

জানা গেছে, অভিযুক্ত রবিন, আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার সামছুদ্দিনের ছেলে। এ বিষয়ে জানতে বিবাদী রবিন এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন একাধিক মামলার আসামি তাই পলাতক রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন,“এই ধর্ষণ মামলার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close