সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

আশুগঞ্জে প্রাইভেটকারে গাঁজা বহন: ৩ মাদক কারবারী গ্রেপ্তার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৬:০৭

শেয়ার

আশুগঞ্জে প্রাইভেটকারে গাঁজা বহন: ৩ মাদক কারবারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে গাঁজা বহনের অভিযোগে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১:০৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে (ঢাকা মেট্রো-গ-১৩-৮২১২) নম্বরের একটি প্রাইভেটকার আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকারসহ অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ সদর থানার পইল উত্তরপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল আমিন মিয়া, নামাফুল এলাকার ছমির মিয়ার ছেলে মো. আতাউর রহমান এবং পইল এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. মনির মিয়া।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নুরুল আমিন মিয়ার বিরুদ্ধে এর আগে আরও দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ।

আশুগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন: