অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সুমন, ২। ফরহাদ হোসেন ওরফে টিপু, ৩। মো. বাবুল মাদবর, ৪। রাজন হোসেন, ৫। জাহিদ বেপারী, ৬। গোলাম মোস্তফা ও ৭। মোঃ আব্দুল আলী। অভিযানকালে ৫০১ পিস ইয়াবা এবং ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:








