মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীর ওপর হামলাসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে এ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীদের হামলার শিকার হন সাঈম (ছদ্মনাম) নামের এক পর্যটক।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া এলাকায় আন্ধারমানিক পদ্মাপাড়ে মঙ্গলবার দুপুরে সাঈম (ছদ্মনাম) নামের এক পর্যটক পদ্মাপাড়ে ঘুরতে আসেন। এ সময় ৬/৭ জন দুষ্কৃতিকারী তার ওপরে অতর্কিত হামলা করে মোবাইল ফোন ও টাকা লুণ্ঠন করে নিয়ে যায়।
এ ঘটনার পর হামলার শিকার ওই পর্যটক থানায় এসে বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেয়া তথ্য অনুযায়ী ৪ জন দুষ্কৃতিকারীকে সনাক্ত করে আটক করে থালা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিফাত ওরফে লাল, একই গ্রামের সাইফুল মিয়ার ছেলে মোঃ সাগর, একই ইউনিয়নের দড়িকান্দি গ্রামের শরীফ সিকদারের ছেলে অভি শিকদার ও চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের সাইম হোসেন।
এ ঘটনায় ওই দিনই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আটককৃতদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণসহ মামলার বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসাইন।
তিনি আরো জানান, পদ্মাপাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও এ ধরনের ঘটনার কেউ স্বীকার শিকার হলে আমাদেরকে দ্রুত ইনফরমেশন দিলে আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
আরও পড়ুন:








