সিলেটের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাশগুলো উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া। তিনি এলাকায় মুরুব্বি হিসেবে পরিচিত।
উদ্ধার হওয়া তিনজনের মধ্যে রয়েছেন আব্দুস সত্তার মিয়া (সাত্তার মিয়া), তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
আরও পড়ুন:








