সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: চীনের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০ হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযান সাত লাখ ২৯ হাজার টাকার ভারতীয় গরু-মদ জব্দ সারিয়াকান্দিতে এলজিইডির এলসিএস প্রকল্পে ‘নাম বদলের খেলা’, লুটেপুটে খাচ্ছে সিন্ডিকেট স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম হবিগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রায়পুরার দুর্গম চরে বিশেষ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ৩

সুরুজ মিয়া, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ২১:৫৭

শেয়ার

রায়পুরার দুর্গম চরে বিশেষ অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

মঙ্গলবার নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মেঘনা নদীবক্ষে দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় ২টি গ্রুপের মধ্যে বিরাজমান বিরোধের প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামি ও পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB এর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আশিকুর রহমান। অভিযানে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) জনাব বায়েজিদ বিন মনসুর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খালিদ হোসেন শিমুল এবং অফিসার ইনচার্জ, রায়পুরা থানাসহ থানা পুলিশ, ডিবি ও পুলিশ লাইন্সের অতিরিক্ত পুলিশ অংশগ্রহণ করেন।

অভিযানে রায়পুরা থানাধীন সওদাগরকান্দি এলাকা হতে ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ১। আলকাস মিয়া, ২। মনির মিয়া, ৩। সায়েম।

এছাড়া অভিযানকালে অভিযানকালে তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ০৯ রাউন্ড শর্টগানের লাল রঙের কার্তুজ, ১টি হলুদ রঙের হেলমেট, ৪টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি স্টিলের তৈরি ঢাল, ৮টি দেশীয় তৈরি বল্লম, ১৩৬টি ককটেল, ১ বালতি পাথর, ১টি ইঞ্জিনচালিত নৌকা।

উল্লেখ্য, চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে ২টি গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। উক্ত বিরোধের জেরে সংঘর্ষ, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সহিংসতার আশঙ্কা থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই সংক্রান্তে রায়পুরা থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



আরও পড়ুন: