মঙ্গলবার

১১ আগস্ট, ২০২৬ ২৭ শ্রাবণ, ১৪৩৩

কেন্দুয়ায় জমি বিরোধে চাচাতো ভাইয়ের, ছুরিকাঘাতে পোস্ট অফিস কর্মীর মৃত্যু

আরিফুল ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৮:১৩

শেয়ার

কেন্দুয়ায় জমি বিরোধে চাচাতো ভাইয়ের, ছুরিকাঘাতে পোস্ট অফিস কর্মীর মৃত্যু
ছবি: বাংলা এডিশন

নেত্রকোণার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আফতাব উদ্দিন নামে এক পোস্ট অফিস কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আফতাব উদ্দিন কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরে ডাক রানার হিসেবে কর্মরত ছিলেন।

অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে। তিনি নিহত আফতাব উদ্দিনের আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে ফরিদ মিয়া ও তার লোকজন উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন আফতাব উদ্দিন। ঘটনার পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close