শুক্রবার

১১ সেপ্টেম্বর, ২০২৬ ২৭ ভাদ্র, ১৪৩৩

মহিপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৪:৫৬

শেয়ার

মহিপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে স্থানীয়দের সহায়তায় বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লুকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেল্লু মহিপুর থানার আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশের দাবি, অভিযানের সময় ঘটনাস্থল থেকে কৌশলে আল আমিন খলিফা ও মো. রুমান নামে আরও দুজন পালিয়ে যায়। আল আমিন খলিফা নয়াপাড়া এলাকার আবদুল খালেক খলিফার ছেলে এবং মো. রুমান একই এলাকার আমির ফকিরের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।