সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জে মামলায় হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক নেতা মুফতি গ্রেপ্তার

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ২২:১২

শেয়ার

হবিগঞ্জে মামলায় হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক নেতা মুফতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তদন্তে সন্দিগ্ধ এবং অপর একটি মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

গ্রেপ্তার মুফাচ্ছিরুল ইসলাম মুফতি হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার মো. রইছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৪ জুন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে মুফাচ্ছিরুল ইসলাম মুফতি সন্দিগ্ধ ব্যক্তি। এছাড়া গত ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় দায়ের করা অপর একটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

পুলিশের দাবি, এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।



banner close
banner close