সোমবার

১০ আগস্ট, ২০২৬ ২৬ শ্রাবণ, ১৪৩৩

পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে যশোর বোর্ডে মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৬:৫৮

শেয়ার

পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে যশোর বোর্ডে মেয়েরা এগিয়ে
ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রীরা তুলনামূলক ভালো ফল অর্জন করেছে।

সোমবার সকাল ১০টায় প্রকাশিত ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ২২৩ জন এবং ছাত্রী ৬৬ হাজার ৭১৭ জন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এরমধ্যে মেয়েরা উত্তীর্ণ হয়েছে ৪৮ হাজার ৪৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫১ শিক্ষার্থী। ৩৯ হাজার ৬৩৪ জন ছেলে পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১২৭ জন ছাত্র।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে ভালো ফল অর্জন করেছে এ বোর্ডের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে ৮৮.৯৫ ভাগ ছাত্রী পাশ করেছে। ছাত্ররা পাশ করেছে ৮৪.৭৫ ভাগ।

মানবিক বিভাগের মেয়েরা পাশ করেছে ৬৪.১৯। এ বিভাগে ছেলেরা পাশ করেছে মাত্র ৪৬.৫৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭৬.৫৮ ভাগ মেয়েরা এবং ৬৬.০৭ ভাগ ছেলেরা পাশ করেছে।

যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৮১ বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী বলেন, প্রতিটি বিষয়েই এ বোর্ড ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। একইভাবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও নারী শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। তবে এবার সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়েছে। কাউকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়নি।



banner close
banner close