শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১২ ভাদ্র, ১৪৩৩

সৌদিআরবে আগুনে পুড়ে নওগাঁর সাত জনের মৃত্যু

শহিদুল ইসলাম, রাজশাহী ব্যুরো প্রধান

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৪:৫৩

শেয়ার

সৌদিআরবে আগুনে পুড়ে নওগাঁর সাত জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে।

সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিল তারা। রবিবার কারখানায় আগুন লেগে ওই সাতজনের মৃত্যু হয়। তবে এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।



আরও পড়ুন: