সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: চীনের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০ হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযান সাত লাখ ২৯ হাজার টাকার ভারতীয় গরু-মদ জব্দ সারিয়াকান্দিতে এলজিইডির এলসিএস প্রকল্পে ‘নাম বদলের খেলা’, লুটেপুটে খাচ্ছে সিন্ডিকেট স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম হবিগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

দেশে আবারও প্রাণঘাতী করোনার সংক্রমণ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ২১:৪২

শেয়ার

দেশে আবারও প্রাণঘাতী করোনার সংক্রমণ শনাক্ত
ছবি: সংগৃহীত

প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রবিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশন কেবিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এর আগে সর্বশেষ ২০২৫ সালের ১৫ জুন সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।



আরও পড়ুন: