সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: চীনের রাষ্ট্রদূত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু; আক্রান্ত এক হাজার ৩১০ হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযান সাত লাখ ২৯ হাজার টাকার ভারতীয় গরু-মদ জব্দ সারিয়াকান্দিতে এলজিইডির এলসিএস প্রকল্পে ‘নাম বদলের খেলা’, লুটেপুটে খাচ্ছে সিন্ডিকেট স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম হবিগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিহত ইয়াসিন আলীর পরিবারকে ৩ লাখ টাকা দেয়ার ঘোষণা গাসিক প্রশাসকের

মাহাবুবুর রহমান জিলানী, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ১৭:২৯

শেয়ার

 নিহত ইয়াসিন আলীর পরিবারকে ৩ লাখ টাকা দেয়ার ঘোষণা গাসিক প্রশাসকের
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন আলী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

রবিবার সকাল থেকে টঙ্গীর গাজীপুরা এলাকায় মাদ্রাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

অবরোধস্থলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার নিহত ইয়াসিনের পরিবারের মাঝে নগদ ৩ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ গাজীপুরা এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেয়ারও ঘোষণা দেন তিনি।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে দ্রুত ৫ লাখ টাকা সহায়তা দেয়ার ব্যবস্থা করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরায়িল হাওলাদার বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণ না হওয়া পর্যন্ত দুর্ঘটনা রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হয়।



আরও পড়ুন: