হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় একটি সিএনজি অটোরিকশাও চাপা পড়ে।
রবিবার দুপুর সোয়া ১টার দিকে মাধবপুর উপজেলার বেজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটমুখী একটি তেলবাহী ভাউচার ও ঢাকামুখী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাকটি উল্টে গিয়ে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী আবুল খায়ের এবং ড্রাম ট্রাকের হেলপার রিপন মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আবুল খায়ের মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আর রিপন মিয়া রতনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








