রবিবার

৯ আগস্ট, ২০২৬ ২৫ শ্রাবণ, ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬ ১৪:৩০

শেয়ার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১
ছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাকের সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহতদের মধ্যে দুইজন বাবা ছেলে।

সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সামনের ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে, ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার ও র‍্যাব ঘটনাস্থলে আসে, ট্রাকের কেবিনে আটকে পরা আহত হেলপারকে উদ্ধার করে আহতদের ফায়ার সার্ভিস পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের ফ্লাইওভারে নষ্ট হয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে ট্রাকের চালক-হেল্পার ঘটনাস্থলেই মারা যান। সামনে নষ্ট হওয়া ট্রাকের চালক ও হেলপারও আহত হয়।

পরে, আহতদের মধ্যে আরেক হেল্পারকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



banner close
banner close