শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ রাজিব হাসান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৯:৩৪

শেয়ার

না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ রাজিব হাসান
ছবি: সংগৃহীত

আনন্দ টেলিভিশনের গাজীপুর সিটি রিপোর্টার ও টঙ্গী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেখ রাজিব হাসান আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ আগস্ট) ভোরে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৫০ নং ওয়ার্ডের টেকবাড়ি এলাকার বাসিন্দা এবং আঃ রাজ্জাকের ছেলে।

ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক শেখ রাজিব হাসানের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।

আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

উল্লেখ, ২১ জুলাই তিনি অটোরিকশার ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



banner close
banner close