নাটোরের লালপুরে শাজাহান আলী নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই দিন বিকেলে পারিবারিক ও টাকা-পয়সার বিষয় নিয়ে স্ত্রী সালমার সঙ্গে শাজাহানের কথা-কাটাকাটি হয়। পরে স্ত্রী সন্তানকে দেখতে কওমি মাদ্রাসায় চলে যান। রাতে বাড়িতে ফিরে তিনি শাজাহানকে ঘরের কাঠের তিরের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন তাকে বিলমাড়িয়া বাজারের এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
আরও পড়ুন:








