শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

‎মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার

‎মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৭:৫৭

শেয়ার

‎মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

‎‎মানিকগঞ্জের হরিরামপুরে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

‎অভিযুক্ত প্রতারক ফারুককে আজ শনিবার বিকেল তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।

‎‎এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানায় গত ৪ আগস্ট মামলা করা হয়।

‎পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ঢাকা মহানগর ও নরসিংদী জেলায় অভিযান চালায় পুলিশ। ৭ আগস্ট নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

‎পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার পরিমাণ মোট ১ লাখ ৮৭ হাজার টাকা। পুলিশ আরও জানায়, ফারুক একজন পেশাদার প্রতারক এবং দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে জীবিকা নির্বাহ করতেন।

‎গ্রেপ্তার ফারুক হোসেনকে ৮ আগস্ট দুপুর তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।



banner close
banner close