শনিবার

৮ আগস্ট, ২০২৬ ২৪ শ্রাবণ, ১৪৩৩

শেরপুর সীমান্তে ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ

‎জান্নাতুল বাকী, জেলা প্রতিনিধি, শেরপুর

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৫:৪১

শেয়ার

শেরপুর সীমান্তে ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ
ছবি: সংগৃহীত

‎শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি থানার একটি দল ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।

‎ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, “এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঝিনাইগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

‎‎সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



banner close
banner close