সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ঢাকায় ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬ ১৫:০২

শেয়ার

ঢাকায় ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ জন আটক
ছবি: সংগৃহীত

ঢাকা জেলার ডিবি উত্তর এর পৃথক অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক বিক্রির পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন সিএন্ডবি তিন রাস্তার মোড় হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রাসেল , নেলচন প্রতীকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন এবং মাদক বিক্রির পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল জব্দ করেন।

অপর একটি পৃথক অভিযানে একইদিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ নাদিম হোসেন দিপু, মোঃ হাবিব মোল্লা ও নিমাই চন্দ্র মন্তুকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



আরও পড়ুন: