সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

মাহাবুবুর রহমান জিলানী, টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ২১:০৮

শেয়ার

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পুলিশের এক বিশেষ অভিযানে ছয়জন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মো. তানভীর হোসেন ইমন, মো. মামুন ইসলাম, আহসানউল্লাহ, মো. ইলিয়াস, তাহাজউদ্দিন এবং ডা. মো. স্বপন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার অপরাধ দমনে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।