শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

টানা ভারি বৃষ্টিতে ১০ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১৭:৫৬

শেয়ার

টানা ভারি বৃষ্টিতে ১০ জেলায় বন্যার শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কবার্তা দিয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি)। একই সঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এনডিআরসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এ ছাড়া আত্রাই নদী অববাহিকার নওগাঁ ও নাটোর জেলার কিছু নিম্নাঞ্চলেও বন্যার পানি প্রবেশের আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।



banner close
banner close