শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২৩ শ্রাবণ, ১৪৩৩

সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ১০:৩৩

আপডেট: ৭ আগস্ট, ২০২৬ ১১:১৪

শেয়ার

সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৮
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল আনুমানিক ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close