কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শেরপুর জেলা ১১ দলীয় ঐক্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বেলা ২টার দিকে শেরপুর জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি পাঠানো হয়।
স্মারকলিপি প্রদানকালে ১১ দলীয় ঐক্যের পক্ষে নেতৃত্ব দেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া (ভিপি)।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর পৌর মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল বাতেন, ডা. আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আওয়াল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, শহর আমীর মাওলানা নুরুন আমিন, জেলা ছাত্রশিবির সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, শেরপুর ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান বুলবুল, মাওলানা নুরে আলম সিদ্দিকী, ডা. হাসানুজ্জামান, আমিনুর রসুল, সফিউল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে অবিলম্বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আরও পড়ুন:








