ফেনীর ছাগলনাইয়ায় স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সাইফুল একজন যাত্রী নিয়ে অটোরিকশাযোগে বারৈয়ারহাট থেকে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিজকুঞ্জরা এলাকায় ইউটার্ন নেয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইফুল ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আহত হন।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








