মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

নালিতাবাড়ী সীমান্তে ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকার ভারতীয় ওষুধ জব্দ

জান্নাতুল বাকী, শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬ ১৪:৪৬

শেয়ার

নালিতাবাড়ী সীমান্তে ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকার ভারতীয় ওষুধ জব্দ
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পানিহাতা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের একটি চালান জব্দ করে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে ওষুধ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালিয়ে চালানটি জব্দ করতে সক্ষম হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।