জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জেলা শহরের ডিসি গেট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আমির মাওলানা হাফিজির রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও মেয়র প্রার্থী হাফেজ জাকারিয়া মোহাম্মদ আবদুল বাতেন, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা শাখার সদস্য সচিব নুর ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, শহর আমির মাওলানা আমীর নুরুল আমিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, ছাত্রশিবিরের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।
আরও পড়ুন:








