চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশসহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রথমে জেলা প্রশাসক লুৎফুন নাহারের নেতৃত্বে জেলা প্রশাসন। পরে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের নেতৃত্বে জেলা পুলিশ সদস্যরা। এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, জুলাই যোদ্ধারা, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ।
পরবর্তীতে 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশে' এই প্রতিপাদ্য জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ডিসি সাহিত্য মঞ্চে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:








