শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে চৌদ্দগ্রামে আলোচনা সভা ও সংবর্ধনা

মোশারফ হোসেন, কুমিল্লা

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১৩:৫১

শেয়ার

জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে চৌদ্দগ্রামে আলোচনা সভা ও সংবর্ধনা
ছবি: বাংলা এডিশন

কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন, বিএনপির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, পৌর বিএনপির সভাপতি তাহের পলাশী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানার ওসি-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও যোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



আরও পড়ুন:

banner close
banner close