শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

বিশ্বম্ভরপুরের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১৩:৪৭

শেয়ার

বিশ্বম্ভরপুরের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে
ছবি: বাংলা এডিশন

জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার উপজেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই যোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তারা পুষ্পস্তবক অর্পণ, ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগ ও সংগ্রামের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিতরা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।



আরও পড়ুন:

banner close
banner close