শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১৩:১২

শেয়ার

শার্শায় গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
ছবি: বাংলা এডিশন

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা কার্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্যসচিব সবুজ হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং এনসিপির নেতা আকাশ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



আরও পড়ুন:

banner close
banner close